বাংলাদেশি নিহত
রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, ১৩ ওমরাহ যাত্রী ও ১১ কর্মী আহত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন বাংলাদেশি। আহতদের মধ্যে ১১ জন কর্মী ও ১৩ জন ওমরাহযাত্রী। তাঁদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁদের অবস্থা স্থিতিশীল।
কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষসহ চারজনের মরদেহের অপেক্ষায় স্বজনেরা
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ শনিবার দেশে আনা হতে পারে। মরদেহ গ্রহণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া তদারক করতে পরিবারের সদস্যরা কলকাতায় অবস্থান করছেন। এদিকে কুষ্টিয়ায় স্বজন ও সহকর্মীদের মধ্যে চলছে শোকের মাতম।
কলকাতায় সাত বাংলাদেশির মরদেহ দেশে ফেরত শনিবার
কলকাতার নিউমার্কেট চত্বরে ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার (২২ আগস্ট) তাঁদের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন।
কলকাতায় অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ নিহত
কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শিম্মিন, শিশু ছেলে শর্ণশিষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী রয়েছেন। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে বুধবার দেশে ফেরার কথা ছিল তাঁদের।
দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ছয় বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
কাতারের আল শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর তাঁদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।